
কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে ত্রয়োদশ ধাপে ১ হাজার ৯৯৭ রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর ছয়টি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে যাত্রা করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্বেচ্ছায় যারা যেতে ইচ্ছা প্রকাশ করেছেন কেবল তাদেরকেই ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। উন্নত জীবনের আশায় সেখানে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিঙ্গারা।
গতকাল (মঙ্গলবার) কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসা হয় বিএএফ শাহীন কলেজ মাঠে। সেখানে রাত যাপনের পর সকালেই তাদেরকে জাহাজে তোলা হয়। স্থানান্তর প্রক্রিয়ায় অংশ নিতে আসা রোহিঙ্গাদের মধ্যে দুজন অসুস্থ হওয়ায় তাদেরকে নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ২৫ হাজার ৫৮৪ রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে। রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২, সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯, অষ্টম দফায় ১৮ ডিসেম্বর ৫৫২, নবম দফায় ৬ জানুয়ারি ৭০৫, দশম দফায় ৩১ জানুয়ারি এক হাজার ২৮৭, একাদশ দফায় এক হাজার ৬৫৫ ও দ্বাদশ দফায় ২ হাজার ৯৮২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।
এছাড়াও গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত