প্রকাশিত: জুলাই ৭, ২০২১ ৯:১৭ পিএম , আপডেট: জুলাই ৮, ২০২১ ১০:৫১ এএম

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ভিনদেশের খেলাধুলা নিয়ে উত্তেজনা হাস্যকর এবং লজ্জাকর বলে মন্তব্য করেছেন।

মাওলানা মিজানুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার রাত ৯টার দিকে একটি পোস্টে এমন মন্তব্য করেছেন।

নিচে তার পুরো পোস্টটি হুবহু তুলে ধরা হল:

“খেলাধুলাকে খেলাধুলার পর্যায়েই রাখুন। ভিনদেশের খেলাধুলা নিয়ে এরকম উত্তেজনা খুবই হাস্যকর এবং লজ্জাকর। এসব নিতান্তই বাড়াবাড়ি! এগুলোই জাহিলিয়াত।

করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শতশত মানুষ মারা যাচ্ছে, খাদ্যের অভাবে লোকজন ধুকেধুকে মরছে, কষ্ট সামলাতে না পেরে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আর আমরা করছি খেলাধুলা নিয়ে মারামারি! অথচ যাদেরকে নিয়ে আমাদের এত উত্তেজনা, তারা হয়তো আমাদের দেশের নামটাও ঠিকভাবে জানেনা। কতোটা অসুস্থ রুচির অধিকারী আমরা! ভেবে দেখেছেন?
অর্থহীন যে কোন কাজকে এড়িয়ে চলাই ইসলামের সৌন্দর্য । ভ্রাতৃত্ব-সৌহার্দ্য অটুট রাখাই ইসলামের দীক্ষা। সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন রাখা যেখানে ইসলামের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, আর সেখানে অমুসলিমদের খেলায় হারজিতের জের ধরে আমরা একে অপরকে রক্তাক্ত করছি। আফসোস আমাদের বিবেকবোধের এই দৈন্যতার প্রতি। এ জাতীয় অতিআবেগ আর বিকৃত মানসিকতাই আমাদের উন্নতি-অগ্রযাত্রার বড় অন্তরায়।
তাই, আসন্ন এই খেলাকে ঘিরে— সব ধরণের বিভক্তি, দলাদলি কিংবা মাতামাতি থেকে বিরত থাকুন। কোন ব্যাপারেই ওভার রিএ্যাক্ট ভালো নয়। এসব তুচ্ছ কারণে বিভক্তি আর ঘৃণার চাষ করবেন না প্লিজ। খেলাধুলাকে খেলাধুলার পর্যায়েই রাখুন।”

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বাংলাদেশে বসবাসরত ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। ...

ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে সামাজিক স্বাস্থ্য সচেতনতা ...

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ...

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...