নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:০৫ এএম , আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:০৮ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ নিয়ে ‘গড়িমসি’করার অভিযোগ তুলে বিষয়টি ‘চক্রান্ত’হিসেবে দেখছে । এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানার পর প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে ‘কঠোর আন্দোলনে’যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।

বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নির্বাচন কমিশনে দলটির প্রতিনিধি দল অভিযোগ জানাতে গিয়ে প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

ভোর ৪টার দিকে ইসির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ চাইতে এসে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “একটি ‘বিশেষ দলকে সুবিধা দিতেই’ফল নিয়ে ‘গড়িমসি’করা হচ্ছে।

তিনি বলেন, ‘বিকেল ৫টা থেকে ভোট গণনা আরম্ভ হয়েছে আমরা দেখেছি। এখন রাত ৪টা বাজে, আশ্চর্য হয়ে লক্ষ করছি, নির্বাচনের ফলাফলের কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বরতরা অস্বাভাবিক বিলম্ব করছেন।’

বিশেষ করে ঢাকায় তাদের জোটের কেন্দ্রীয় নেতাদের আসনের ফল দিতে ‘গড়িমসি করা হচ্ছে’ অভিযোগ করে তিনি বলেন, ‘ঢাকা-১৫ আসনে যেখানে জামায়াতের আমির প্রার্থী, সেটির ফল এখনো দেওয়া হয়নি। অনেক বড় বড় আসনের তড়িৎ গতিতে রেজাল্ট দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো দেওয়া হয় নাই।

সেখানে কমপক্ষে ২০ হাজার ভোটে আমরা এগিয়ে আছি।’

তিনি বলেন, ‘আমরা সারা দেশের আসন পর্যালোচনা করেছি, একই ধরনের চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি। ইচ্ছাকৃতভাবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এটি করা হচ্ছে। আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না।

দেশবাসীকে সঙ্গে নিয়ে এ চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলব।’

এনজে

শেয়ার

পাঠকের মতামত

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...