নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫ ৭:২৪ পিএম , আপডেট: আগস্ট ১০, ২০২৫ ৭:২৫ পিএম

দেশে আগামী ১২ আগস্ট থেকে বাজারে আসছে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে। এর আগে একই সিরিজের ১,০০০, ৫০ ও ২০ টাকার নোট প্রচলনে এসেছে। বাকি মূল্যমানের নোটও পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষরিত নতুন ১০০ টাকার নোটের আকার হবে ১৪০ মিমি × ৬২ মিমি। নোটের সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। পেছনে থাকবে সুন্দরবনের দৃশ্য। জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ‘১০০’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটের মূল রঙ নীল।

নতুন নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ডান কোণায় রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা, যা নাড়ালে সোনালি থেকে সবুজে রূপ নেবে; বাম পাশে লাল ও রূপালি বারের সমন্বয়ে পেঁচানো নিরাপত্তা সুতা, যা নাড়ালে লাল থেকে সবুজে পরিবর্তিত হবে এবং তাতে খচিত থাকবে ‘১০০ টাকা’; দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নিচের ডান পাশে তিনটি উঁচু বিন্দু।

এছাড়া ইন্টাগ্লিও কালি ব্যবহারে মুদ্রিত অংশ হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে। IR absorbent ink দিয়ে করা নকশা IR ডিটেক্টর মেশিনে দৃশ্যমান হবে। নোটে উলম্বভাবে মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH BANK’ ও ‘100 Taka’ বারবার ছাপা রয়েছে, যা কেবল ম্যাগনিফাইং গ্লাসে দেখা যাবে।

গভর্নরের স্বাক্ষরের ডানপাশে সি-থ্রু ইমেজে ‘১০০’ লেখা থাকবে, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট হবে। নীল ডিজাইনের মধ্যে গুপ্তভাবে ‘100’ সংখ্যা বসানো আছে, যা নোট অনুভূমিকভাবে ধরলে দেখা যাবে। কাগজে ছড়ানো থাকবে লাল, নীল ও সবুজ রঙের ক্ষুদ্র ফাইবার, যা UV ডিটেক্টরে দেখা যাবে। নোটের দুই পাশে ইউভি কিউরিং ভার্নিশ থাকায় এটি চকচকে দেখাবে ও স্থায়িত্ব বাড়বে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

খেলাপি ঋণ কমাতে ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানেও ‘এক্সিট’ সুবিধা

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানেও (ফাইন্যান্স কোম্পানি) খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন আবেদুর রহমান

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান ...

পুরনো মালিকদের হাতে আল-আরাফাহ ব্যাংক ফিরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনার ভার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার ...