জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫ ৩:৫৬ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে প্রতিবন্ধী গণধর্ষণ মামলার আসামী ধর্ষক জুয়েলকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে র‌্যাব-২ এর সহায়তায় ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। বুধবার দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক জুয়েল ও নাঈম নাবালিকা প্রতিবন্ধী মেয়েটির নিকটতম প্রতিবেশী। সেই সুযোগে প্রতিবন্ধী মেয়েটিকে ফুসলিয়ে নাঈম তার বসতঘরে ডেকে নিয়ে গিয়ে দলগতভাবে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ না করার জন্য ভয়-ভীতি দেখিয়ে মেয়েটিকে চুপ থাকতে বলে। পরে পরিবার মেয়েটির শারীরিক গঠন পরিবর্তন দেখে চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারেন মেয়েটি ১৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা। মেয়েটির বাবা জুয়েল ও নাঈম দ্বারা ধর্ষণের কথা জানতে পেরে আদালতে পিটিশন মামলা দায়ের করেন। পরে আদালতের আদেশে গৌরিপুর থানার মামলা রুজুর পর র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষক জুয়েলের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে দলগত ধর্ষণ মামলার ধর্ষক জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...