ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫ ৮:১৪ এএম

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে রোববার বিকেলে মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত হয়েছেন। উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও দুজন গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহতরা হলেন, ইউনিয়নের ওই ওয়ার্ডের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।

এবিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বার্ধক্যজনিত কারণে ওই এলাকার এক বৃদ্ধ আনিচ হাওলাদার (৭০) মারা যান। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয়। পরে মরদেহ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবল স্টিলের তৈরি খাটিয়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন। পরে তাদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজন মারা যান।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...