জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:২৬ পিএম

মাগুরায় পবিত্র রমজান উপলক্ষে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিসিবির ডিলার মেসার্স স্বরণ এন্টারপ্রাইজের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত মূল্যে চিনি, মসুর ডাল, ভোজ্যতেল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে।

বিক্রয় তালিকা অনুযায়ী প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

উদ্‌বোধনের সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতার মধ্যে টিসিবির এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে। নির্ধারিত ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে বলেও জানানো হয়।

পৌরসভা সূত্রে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম চালু থাকবে। সুষ্ঠু পরিবেশে ও নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...