জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫ ২:৪১ পিএম

মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রোহান রশিদ দুরুদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে দুরুদকে আটক করে।

এ সময় তার কাছ থেকে নাইন এমএম বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রোহান রশিদ দুরুদ মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া এলাকার হারুনার রশিদের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম  বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলছে। তারই অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ রোহান রশিদ দুরুদ নামে একজনকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল

বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...