চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেছে পরিবেশবাদী ...

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্টে জিন্নাহ নামের (২৪) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, মাগুরা সদর উপজেলার কাপাশহাটি গ্রামের মৃত মোহর মোল্লার ছেলে জিন্নাহ নামের (২৪) এক শ্রমিক গতকাল বিকালে নিজ বাড়ীতে নলকুপের মটরে বিদ্যুৎ এর লাইন দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
এসময় তিনি বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হলে মুমুর্ষ অবস্থায় তাকে মাগুরা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ব্যাপারে মাগুরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পাঠকের মতামত