জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৬ ৩:৫৭ পিএম

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বুধবার মাগুরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে।

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা।

আলোচনা সভায় বক্তারা অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অটিজম সম্পর্কে বিদ্যমান ভ্রান্ত ধারণা দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানান ...

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ ...

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্টে শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ...

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...