
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ে গরু ছাগলের হাট বন্ধে ছাত্র-ছাত্রীরা মানববন্ধনরম করেছে আজ । বুধবার ২৭ জুলাই বেলা ১২ টার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তারা এ মানববন্ধন করে, এই মানববন্ধনে বিদ্যালয়ের প্রায় ৪০০ শত জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করে।
ছাত্র ছাত্রীবৃন্দ গণ জানায়, তাদের এই স্কুলে গরু ছাগলের হাট বসে এর কারণে কাঁদা, গোবর, গরু ছাগলের মূত্র ও বৃষ্টির পানির কারণে মাঠে চলাচলের অনুপযোগী, আর মাঠের কোন জায়গায় একবিন্দু পরিমাণ জমিতে ঘাস নেই, খেলা ধুলা করার কোন সুযোগ নাই।
প্রতি সপ্তাহের বুধবারের দিন হাটের জন্য স্কুল বন্ধ থাকে এবং বৃহস্পতিবারে হাফ স্কুল চলে এতে করে আমাদের পড়াশোনার মারাত্বক ক্ষতি হয়, যে কারনে এ স্কুলের দূর্ণাম বয়ে আসতেছে, স্বাধীনতার পরে ভাল রেজাল্ট করতে পারে না স্কুলটি। এসময় হাট মালিক পক্ষ ব্যাপারীদের দিয়ে স্কুল মাঠে জোর করে গরু প্রবেশ করালে ছাত্রছাত্রীরা কঠোর হস্তে বাধা দেয়।
এ সময় হাট মালিকের পক্ষে জাকির মোল্যার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রতি ক্ষেপে যান এবং তেড়ে বলেন তোরা সাংবাদিকরা যা পারিস তাই কর তোদের কাছে কোন তথ্য দিবোনা, তুই সামান্যতম সাংবাদিক তোর মতো করে লেখেনে।
এবিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফ জানান, আসলে স্কুলের মাঠে গরু ছাগলের হাট বসলে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।
স্কুলে প্রতি বুধবার ও বৃহস্পতিবার তাদের বাড়ি বসে থাকতে হয়। আমরা স্কুলের লেখাপড়ার মান ফিরিয়ে আনতে চাই। তিনি আরও বলেন, কোরবানি ঈদের আগে আমি মাগুরার সব প্রশাসন দপ্তরে চিঠি পাঠিয়েছে হাট না বসার জন্য। স্কুলের কয়েকজন শিক্ষিকা বলেন, গরু ছাগলের মলমূত্র, গোবর সহ নানা ধরনের ধূলাবালি শ্রেণি পাঠদানের সময় শ্রেণীকক্ষে ঢুকে স্কুলের পরিবেশের ভারসাম্য নষ্ট করে, এজন্য যথাসময়ে ক্লাস নেওয়া সম্ভব হয় না।
আর সবচেয়ে বড় বিষয় হলো গরু ছাগলের গোবর ও মূত্রের তীব্র দূর্গন্ধ, এই দূর্গন্ধ অত্যাধিক মাঝে মধ্যে মনে হয় যেন পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসছে, যেটা অসহ্য আর স্কুলের ব্লিডিং ও ঘরের অবস্থা বেশ খারাপ অবস্থায় আছে। এ বিষয়ে মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীর মুঠো ফোনে জানান, হাট বিক্রি হয়েছে ঠিকই কিন্তু স্কুলের মাঠ নয়, তবে তিনি স্কুলের ম্যানেজিং কমিটি ও হাট ইজারাদের ভিতর কিভাবে চুক্তি হয়েছে কাগজ পত্র দেখে বলতে পারবেন বলে জানান।
এ বিষয়ে হাট ইজারাদার বাবলু মীর দৈনিক গণকন্ঠ কে জানান, ১৯৭৩ সালের পূর্ব থেকে এই হাট কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে মিলিত হয়ে আসছে, তবে আমাদের কোন স্কুলের সাথে লিখিত চুক্তি হয়নি। সবশেষে বলেন, গরু, ছাগল, হাস, মুরগী ও বিভিন্ন শ্রেণির পশু পাখির জন্য খুব দ্রুত নতুন জায়গার ব্যবস্থা করার চেষ্টা করতে হবে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত