
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর প্রহারে সামেলা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ অলি মিয়া জানান, (১৬ জুন) দুপুরে উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সামেলা বেগম (৫০) কাজলী গ্রামের সাহেব আলী জোয়ার্দারের স্ত্রী। অভিযুক্ত সাহেব আলী জোয়ার্দার (৫৫) একই গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী রোমেলের বাড়ি থেকে গরুর খাবারের খড়-বিছালি নিজ বাড়িতে আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্কের জেরে সাহেব আলী জোয়ার্দার তার স্ত্রী সামেলা বেগমকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে সামেলা বেগম মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বামী সাহেব আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
টিআর
- ১‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ২১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৩বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৪কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৬সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৭সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৮ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৯হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৪পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৫উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত





পাঠকের মতামত