
মাগুরা জেলার শালিখা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতুর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে গতকাল বুধবার দুপুরে আড়পাড়া ফটকি নদী থেকে ১২ টি চায়না দুয়ারী ও অসংখ্য কারেন্ট জাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, খন্দকার এজাজ প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার বলেন, দেশি প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও ডিমওয়ালা মাছ শিকার প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকেই অবৈধ মৎস্য সরঞ্জাম ব্যবহার করে নদী বা মুক্ত জলাশয় থেকে মৎস্য শিকার না করার আহ্বান জানান তিনি।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত