
মাগুরা শহরের ভায়না গ্রামের মুন্সী পাড়ায় বটি দিয়ে জবাই করে ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে আজ নির্মমভাবে খুন করা হয়েছে।
তিনি মাগুরা জজ আদালতের ভেন্ডার ওয়াহিদুজ্জামান অনু মুন্সির দ্বিতীয় পক্ষের স্ত্রী। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিছির উদবদিন জানান, আজ মঙ্গলবার দুপুরে ফাতেমা বেগম বাড়িতে একাকি ছিলেন। এমন সময় হাত ও গলা কেটে তাকে হত্যা করা হয়। বিকালে এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
সদর থানা পুলিশ সন্ধ্যার পর লাশটি উদ্ধার করেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ কাজ শুরু করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।খবর লেখা পর্যন্ত কেহ গ্রেফতার হয়নি।ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
- ১ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ২তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট
- ৩রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস
- ৭ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত