প্রকাশিত: জুন ৩, ২০২২ ৩:৫৮ পিএম

উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলার শালিখা উপজেলার সিংড়া সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজে গতকাল দিন ব্যাপী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে অনুষ্টিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান।

সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজ এর সভাপতি ও ধনেস্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দ শিকদার এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তৃতা করেন, উপ-পরিচালক বিআরডিবি মাগুরার শাহানারা বেগম, সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কুমুদ রঞ্জন বিশ্বাস, শালিখা উপজেলা শিক্ষা অফিসার শফিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও আব্বাস আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সনজিব কুমার মুজুমদার ও দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের নেতৃবৃন্দ।

উক্ত সচেতনাতামূলক প্রশিক্ষনে সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজ এর ১০০ জন ছাত্রী অংশগ্রহন করে ও প্রশিক্ষন শেষে তাদের মাঝে স্যানেটারী ন্যাপকিন, স্যাভলন ও সাবান বিনামূল্যে বিতরন করা হয়। প্রশিক্ষনে কিশোরীদের বয়সন্ধী সচেতনতামূলক বিষয়ে জ্ঞানদান ও মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে নয় এ বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...