
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সরইনগর-খোর্দ্দরহুয়া গ্রামে বিদ্যুতের মিটার ভাঙাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে দু’দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সংঘর্ষে আহত খোর্দ্দরহুয়া গ্রামের আলাউদ্দিন ফকির (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল মঙ্গলবার দুপুরে মারা যায়।
আহতরা হলেন-শ্রীকোল ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু বক্কার মোল্যা (৫০), আকিদুল ইসলাম (৩০), আতিয়ার খাঁ (৪০), সাব্বির মোল্যা (৩০), সাদ্দাম হোসেন (৩০), কাকলী বেগম (২৫), রেহেনা বেগম (২৫), গোলাম রসুল মোল্যা (৬৩), ওসমান গনি মিয়া (১৮), আবু তাহের মোল্যা (৩০)। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কৃষ্ণ দাস বিশ্বাস কে ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের সময় আনছার আলী মোল্যা, সাজ্জাদ শেখ, পান্নু লস্কর, মনিরুল লস্কর, ওয়াজেদ লস্কর, বাবলু ফকির, গেন্দা শেখ, রশিদ মোল্যা, সিদ্দিক কাজী, নাজমুল হোসেন, মোহন মোল্যার দোকান, এনামুলের দোকানসহ ২৫টি বাড়ি-ঘর-দোকান ভাংচুুর ও লুটপাট হয়েছে।
এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
গ্রামবাসী জানায়, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শ্রীকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মোল্যা ও বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বক্কার মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এরই ধরাবাহিকতায় বিদ্যুতের মিটার ভাঙার ঘটনায় সরইনগর গ্রামের কিছু যুবক রবিবার রাতে বক্কার মেম্বারের নামে গালিগালাজ করে।
এতে অপমান বোধ করে তিনি নিজ গ্রাম খোর্দ্দরহুয়া গিয়ে শতাধিক লোক নিয়ে সরইনগর আসেন। তারা গোলাম রসুল মোল্যার বাড়ির বিদ্যুতের মিটার ভেঙে ফেলে এবং দোকান ভাংচুর করে। প্রতিবাদ করতে গেলে মেম্বারের লোকজন গোলাম রসুল মোল্যাকে মারধর করে। সোমবার বিকেলে কাজী বাড়ি মোড়ে ইউপি সদস্য বক্কার মোল্যাকে পতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার জেরে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে আলাউদ্দিন ফকিরের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাংচুর ও লুুটপাটের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ঘে জড়িত সন্দেহে ১২ জনকে আটকের পর কোর্টে পাঠানো হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
বিপি/ আইএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত