প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২ ১:৪০ পিএম , আপডেট: অক্টোবর ৩, ২০২২ ১:৪১ পিএম

মাগুরা জেলার শ্রীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২০২২ এর আওতায় খরিপ মৌসুমে ২২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিঘা প্রতি এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...