প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২ ২:৪৭ পিএম
মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার  হাজামবাড়ী নামক স্থানে ঢাকা থেকে আগত তেলবাহী একটি ট্রাক (নারায়ণগঞ্জ -ঢ ১১০০৯৬)  নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই গাড়ীর হেলপারের মৃত্যু হয়। 
এ ঘটনায়  আহত হয়েছেন ওই ট্রাকের চালক ও আরেক জন হেলপার। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, বিকালে উপজেলার সীমাখালীর হাজামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান,  বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে আগত তেলবাহী ট্রাকটি দ্রুত্ব গতিতে যশোর মুখে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীরা চালক ও হেলপারদের কে উদ্ধার  করে শালিখা থানা পুলিশের মাধ্যমে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।
শালিখা থানার উপ পুলিশ পরিদর্শক দেবব্রত সরদার,  জানান, ট্রাকটি  ঢাকা থেকে খুলনার তেলের ডিপোর  দিকে যাচ্ছিলো। একপর্যায় মাগুরার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালকের সহযোগী মেহেদী হাসান (২৪) নিহত হয়।আর চালক জাহিদুল ইসলাম ও আরেক সহযোগী ইমন আহত হন।
 শালিখা থানা পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। আরও জানান, নিহত মেহেদী হাসানের পরিচয় পাওয়া গেছে পিতা জাহাঙ্গীর হাওলাদার তার বাড়ী খুলনার খালিশপুরের পদ্মা রোড,গোয়াল পাড়ায়।আহত দুই জন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে

 

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...