প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২ ৮:৫৬ পিএম

মাগুরায় ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে বাছুরটির জন্ম হয়।

বাছুরটির মালিকের নাম নুরোল মোল্যা। তিনি ওই গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বাছুরটির নাম রেখেছেন লাকি। এটি দেখার জন্য নুরোল মোল্যার বাড়িতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছে।

নুরোল মোল্যা জানান, দেশি প্রজাতির এ গাভীটি এর আগে পাঁচটি স্বাভাবিক বাছুরের জন্ম দিয়েছে। তবে এবার ছয় পা বিশিষ্ট বকনা (মেয়ে) বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটি এখন পর্যন্ত সুস্থ আছে।

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...

শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা ...

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...