
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রাজ্জাক ওরফে লেন্টুকে খুলনার খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব । সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রাজ্জাক ওরফে লেন্টু (৬০) যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের মৃতঃ শাহজাহান বিশ্বাসের ছেলে। সে চৌগাছার কুখ্যাত মাদক কারবারি।
সে দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ২০০৫ সালে আসামি আঃ রাজ্জাক ওরফে লেন্টুকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ চৌগাছা থানা পুলিশ গ্রেফতার করে এবং আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মাদক মামলা রুজু করে। বিজ্ঞ আদালত থেকে উক্ত মামলায় জামিন পেয়ে আসামি তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি আঃ রাজ্জাক ওরফে লেন্টুকে যাবজ্জীবন সাজা সহ বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন ।
পরবর্তীতে র্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় রোববার র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসাাম আব্দুর রাজ্জাক ওরফে লেন্টুকে গ্রেফতার করে।
- ১বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ২শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৫জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৬বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৭টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৮বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৯ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত