
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (NEV) নির্মাতা বিওয়াইডি রোববার ঢাকার মাদানী এভিনিউ (১০০ ফিট, ভাটারা)-এ তাদের নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
বাংলাদেশে বিওয়াইডি -এর একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড-এর সম্মানিত ডিলার পার্টনার অটো ফিক্স লিমিটেড-এর মাধ্যমে এই শোরুমটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শিমুল বিশ্বাস এবং সিজি রানার বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, অটো ফিক্স লিমিটেড-এর চেয়ারম্যান, জনাব লুৎফর রহমান, এবং ম্যানেজিং ডিরেক্ট,জনাব রাজ্ ঘোষ
উদ্বোধনী বক্তব্যে জনাব হাফিজুর রহমান খান বলেন: “মাদানী এভিনিউতে এই শোরুম চালু করা ঢাকার প্রাণকেন্দ্রে পরিবেশবান্ধব ও বিশ্বমানের অটোমোবাইল প্রযুক্তি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০৩০ সালের মধ্যে দেশে ৩০% বৈদ্যুতিক যানবাহন নিশ্চিত করার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সিজি রানার বিডি সেই লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। ”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অটো ফিক্স লিমিটেড-এর চেয়ারম্যান জনাব লুৎফর রহমান। তিনি জানান, শোরুমটি গ্রাহকদের জন্য আধুনিক ও পেশাদার সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে ইলেকট্রিক ভেহিকল (EV) এবং সুপার প্লাগ-ইন হাইব্রিড (PHEV) প্রযুক্তির যানবাহনের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা BYD-এর ফ্ল্যাগশিপ মডেল BYD Seal, দেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড BYD Sealion 6 এবং BYD Atto 3 পরিদর্শন করেন।
বিওয়াইডি বাংলাদেশ সম্পর্কে:
বিওয়াইডি বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকল প্রদানকারী প্রতিষ্ঠান, যা তাদের পেটেন্টকৃত ব্লেড ব্যাটারি প্রযুক্তির জন্য সুপরিচিত।বাংলাদেশে সিজি রানার বিডি লিমিটেড-এর মাধ্যমে বিওয়াইডি চার্জিং অবকাঠামো ও সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে।
এনজে
- ১মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ২ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৩আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৬গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৭পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৮ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৯সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ১০ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত