শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...

মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এর ঘটনা ঘটে। ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে স্বাভাবিক হয় সবকিছু।
মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এই আগুন ধরিয়েছে এখনো জানা যায়নি।
মোটরসাইকেলের আগুনের ঘটনায় তেমন কোন সমস্যা তৈরি হয়নি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

পাঠকের মতামত