জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:১৭ পিএম , আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:১৮ পিএম

মাদারীপুরে ডাসারে পুলিশের অভিযানে ৯০ গ্রাম গাঁজা সহ রুবেল মাতুব্বর নামে এক আলোচিত মাদক ব্যবসায়ী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার কমলাপুর বাজারে এস আই মো.সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কমলাপুর গ্রামের সোবহান মাতুব্বরের দুই ছেলে রুবেল মাতুব্বর ( ৩২) ও রবিউল মাতুব্বর (২৮) এবং অপরজন বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের খোকন শরীফের ছেলে আহাদ শরীফ (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুবেল মাতুব্বর দীর্ঘদিন ধরে কমলাপুর বাজারে হোটেল ব্যবসার আঁড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজ ধ্বংস করছে। এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রুবেলসহ তিন জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেআরটি

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন

মাদারীপুরে  ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ” টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে ...