জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ ৩:০৫ পিএম

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও উপকারভোগীদের গাভী পালনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি ডি এস) সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বাঁশকান্দী ইউনিয়ন পরিষদ ভবনে  গাভী পালন প্রশিক্ষণ  ও গাভী বিতরণের আয়োজন করা হয়।

জানা গেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে বাঁশকান্দি ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৬টি গাভী বিতরন ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষন দেওয়া হয়। শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে সংগঠনটি।

উপকাভোগীরা হলেন, ফরিদা খাতুন, মোঃ কামাল হোসেন, রফিকুল ইসলাম ইদ্রিস, রিনা আক্তার, মিজান মিয়া, লতা বেগম।

এসময় ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বেল্লাল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান প্রমুখ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...