
মাদারীপুর জেলার ৪টি উপজেলায় চলতি বছরে পেয়াজ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত তৈরি করেছে । চলতি মৌসুমে মাদারীপুর জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজ কন্দ, হালি পেঁয়াজ ও পেঁয়াজের বীজ চাষ হয়েছে। তবে জেলা সদরের চেয়ে কালকিনি-ডাসার ও শিবচরে পেয়াজের ভালো ফলন আর বাজার দর সন্তোষজনক থাকায় লাভবান হয়েছেন জেলার কৃষকেরা। পাশাপাশি নতুন তৈরিতে বাড়ছে পেয়াজের সম্ভাবনাও।
জেলার সদর উপজেলা ,কালকিনি -ডাসার,রাজৈর ও শিবচর উপজেলার মাঠজুড়ে সারি সারি পেঁয়াজের কন্দ, সবুজে মোড়া বিস্তীর্ণ ফসলের মাঠ। কোথাও সদ্য তোলা কন্দ পেঁয়াজ, আবার কোথাও বাতাসে দুলছে বীজের ফুল। মাদারীপুরের দিগন্ত জোড়া মাঠ যেন এখন পেঁয়াজের সুবাসে ভরপুর।
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাযায়, চলতি বছরে জেলার ৪ টি উপজেলায় কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫০ হেক্টর জমিতে। তবে কৃষকদের আগ্রহ আর পরিশ্রমে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার চাষ হয়েছে প্রায় ৪ হাজার ২৬২ হেক্টর জমিতে।
ইতোমধ্যেই এসব পেঁয়াজের বড় একটি অংশ বাজারজাত করা হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকের মুখেও ফুটেছে স্বস্তির হাসি।
মাদারীপুর জেলার বিভিন্ন মাঠে এখন দেখা যাচ্ছে হালি পেঁয়াজ ও পেঁয়াজের বীজের চাষ।
হালি পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬৭৩ হেক্টর জমিতে, তবে কৃষকদের আগ্রহে এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৯৪ হেক্টর জমিতে।
মাদারীপুরে পেঁয়াজের বীজ উৎপাদনে ৪২ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে চাষ হয়েছে প্রায় ৭৪ হেক্টর জমিতে। পেয়াজ চাষী কাইয়ুম জানান,বাজারে পেঁয়াজের বীজের দাম অনেক বেশি হওয়ায় আমরা একে ভালোবেসে‘কালোসোনা’ নামে ডাকি। এক কেজি পেঁয়াজের বীজ বিক্রি হয় প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা, কখনো এর চেয়েও বেশি দামে।
এদিকে বিগত কয়েক বছরের তুলনায় মাদারীপুরে পেঁয়াজের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে অনেক তরুণও এখন এই খাতে উদ্যোক্তা হিসেবে যুক্ত হচ্ছেন।
পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে সাধারণত মৌমাছির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। তবে বেশি ফলনের আশায় অনেক কৃষক এখন হাতের মাধ্যমে কৃত্রিম পরাগায়ন পদ্ধতিও ব্যবহার করছেন। এতে বীজের উৎপাদন আরও বাড়ে।
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. রহিমা খাতুন বলেন, পিয়াজ চাষে প্রনোদনাসহ কৃষকদের সার্বিক সহযোগিতা করছি।তাদেরকে সময় মতো বীজ ও সার দিয়ে সহযোগিতা করেছি।
লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজ চাষ আর ‘কালোসোনা’ খ্যাত পেঁয়াজের বীজ উৎপাদন—সব মিলিয়ে মাদারীপুরের কৃষিতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। আর এই সম্ভাবনাকে ঘিরেই বাড়ছে তরুন উদ্যেক্তাদের স্বপ্ন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত