জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬ ৪:৩৮ পিএম

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে  মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।

এ সময় পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...