প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫ ১১:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

গ্রেফতার হলেন– সদর উপজেলার ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল-আমিন ওরেফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগের নেতা মীম মারুফ, আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

ওসি আমান উল্লাহ জানান, বুধবার (১৬ এপ্রিল) চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহজনকভাবে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রেফতারকৃতদের কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনার তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

উল্লেখ্য, পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মোটিফ বানানো সন্দেহের জেরে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...