প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ ১২:০৬ পিএম
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তার দলবল বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অহিদুর রহমান রানা নামে একজন সংবাদকর্মী থানায় অভিযোগ করেছেন।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে অহিদুর রহমান রানা মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রানা বেসরকারি টেলিভিশন চ্যানেল (বাংলা টিভিতে) কর্মরত রয়েছেন।

অভিযুক্তরা হলেন- আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বেতিলা গ্রামের মৃত আ. রাজ্জাক শিকদারের ছেলে এস মাহমুদ রাজ্জাক অপু (৪৫) ও এস মুয়িদ রাজ্জাক পার্থ (৪০), মৃত নিজাম হায়দারের ছেলে সালাউদ্দিন হায়দার (৫৫), মৃত বারেক ভূইয়ার ছেলে টুটুল ভূইয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে সংবাদকর্মী রানার বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও তাণ্ডব চালায়। এরপর ১৯ আগস্ট দুপুর ২ টার দিকে আসামিরা বেতিলা এলাকায় রানার বাড়িতে ঢুকে ভাড়াটিয়া সোহেলকে (পল্লী বিদ্যুৎ মানিকগঞ্জ এর লাইনম্যান) বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদর্শন করে। এসময় তারা বাড়িতে ভাঙচুর চালায় ও বাড়ী ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর সকল ভাড়াটিয়াদেরকে ২ দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় এবং রানাকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া অহিদুর রহমান রানার জায়গা জমি দখলের চেষ্টা করে।

অভিযুক্ত এস মাহমুদ রাজ্জাক অপু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ ওই সময় আমি এলাকাতেই ছিলাম না। আর দেশের বর্তমান পরিস্থিতিতে ২০-৩০ জন লোক নিয়ে হামলা একেবারেই অবিশ্বাস্য। তার সাথে জমি নিয়ে একটা বিরোধ আছে। অবৈধভাবে সেই জমির দখল নিতে এবং আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ করেছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত তরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...

চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, ...

চরফ্যাশনে জুয়েলের বাজিমাত ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন

জুলকার নাঈম: দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে অনেকেই যখন কর্মসংস্থানের সংকটে দিশেহারা, ঠিক তখনই একদম ...