প্রকাশিত: আগস্ট ২২, ২০২১ ৪:২২ পিএম
কাবুল বিমানবন্দর থেকে পলায়নরত আফগানদের নিয়ে উড়াল দেওয়া একটি বিমানে সন্তান প্রসব করেছেন এক নারী। শনিবার (২১ আগস্ট) জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওই আফগান নারী সন্তানের জন্ম দেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সামাজিক মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।
এক টুইটবার্তায় মার্কিন বিমানবাহিনী জানায়, কাবুল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান সি-১৭’তে চড়ে দেশ ছেড়েছিলেন ওই আফগান নারী। বিমানটি প্রথমে মধ্যপ্রাচ্যে যাত্রাবিরতী করে। পরে জার্মানিতে অবস্থিত বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে আফগান শরণার্থীদের নিয়ে যাওয়ার পথে তিনি সন্তান প্রসব করেন।
ইউএস এয়ার মবিলিটি কমান্ড আরও জানায়, ২৮ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত অবস্থায় ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় উড়ার কারণে ওই নারীর শারীরিক জটিলতা দেখা দেয়। ফলে বিমানটির কমান্ডার তখন উচ্চতা কমানোর সিদ্ধান্ত নেন। এতে মায়ের শারীরিক জটিলতা হ্রাস পায় এবং তার জীবন রক্ষা হয়।
বিমানটি জার্মানির রামস্টেইন ঘাঁটিতে অবতরণ করার সঙ্গে সঙ্গেই অভ্যন্তরে বিমানবাহিনীর একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে ওই নারী সন্তানের জন্ম দেন। পরে মা ও শিশুকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা দুজনই সুস্থ আছেন।
উল্লেখ্য যে, ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় তালেবান। এদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তালেবানের হামলা থেকে প্রাণ বাঁচাতে অসংখ্য মানুষ জড়ো হন কাবুল বিমানবন্দরে। তাদের দেশ ত্যাগে সাহায্য করছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো সদস্যরা। কাবুল বিমানবন্দর থেকে ওই দিন একটি কার্গো বিমানে করে কয়েক’শ আফগান দেশ ত্যাগ করেন। ওই নারী সামরিক কার্গো বিমানটির একজন যাত্রী ছিলেন।
শেয়ার

পাঠকের মতামত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ ...