
মালদ্বীপের রাজধানী মালের বাঙালি মার্কেট নামে খ্যাত নীলন ফিহারায় (পুরাতন মার্কেটে) অগ্নিকাণ্ড হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর মালদ্বীপ পুলিশ সার্ভিস, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং সাধারণ মানুষের চেষ্টায় ২ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলের পাশেই বাংলাদেশি শ্রমিকরা বসবাস করেন। অগ্নিকাণ্ডে এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার পরপরই প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে আগুনে তাদের বেশ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ওই এলাকায় বসবাস করা প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের রুমে থাকা পাসপোর্ট, টাকা-পয়সা, মোবাইল ফোনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সব আগুনে পুড়ে গেছে। কেউ কোনো কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেননি।
কুমিল্লা প্রবাসী মোহাম্মদ রিপন বলেন, আমাদের রুমে ছিল মালদ্বীপের রুপিয়া আর ডলার। অনেকেই দেশে (বাংলাদেশে) যাবেন বলে পাঁচ-ছয় মাস ধরে টাকা জমিয়ে রাখছিলেন। এছাড়া কেউ কেউ আত্মীয়-স্বজনদের জন্য কেনাকাটাও করে রেখেছিলেন। সবই পুড়ে গেছে।
এদিকে, আগুনে ক্ষতিগ্রস্তদের অস্থায়ী আশ্রয় হিসেবে ইমাদউদ্দিন স্কুল মাঠে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার স্থান ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফায়সাল নাসিম। এছাড়াও, মালে সিটি কাউন্সিলর, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী জসিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, আমি মালদ্বীপের ডিফেন্স ফোর্সের প্রধানসহ মন্ত্রণালয় এবং এখানে এসে মালে সিটি কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন সব বাংলাদেশি নাগরিক নিরাপদে আছেন।
মালে সিটি কাউন্সিলরের তথ্য মতে, ওই আবাসস্থল ব্লকে একজন ভারতীয় ও ১৬৫ জন প্রবাসী বাংলাদেশি কর্মী রয়েছেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান





পাঠকের মতামত