প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ ৩:৫৭ পিএম

ইউক্রেনের মিকোলাইভ শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। মঙ্গলবার (২৯ মার্চ) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলাইভ শহরের গভর্নরের কার্যালয়ে রুশ সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মিকোলাইভ শহরের মেয়র ওলেকসান্দর সেনকেভিচ বিবিসিকে বলেছেন, রুশ হামলার শিকার ওই গভর্নর ভবনে কোনো সেনা সদস্য বা সামরিক কর্মকর্তা ছিলেন না। তার ভাষায়, ‘সেখানে শুধু প্রহরী ছিল… বাকিরা সবাই কেবল অফিসের কর্মী।’

মেয়র সেনকেভিচের ধারণা, রাশিয়ার সামরিক বাহিনী হয়তো আঞ্চলিক গভর্নর ভিটালি কিমকে টার্গেট করার চেষ্টা করেছিল। কিন্তু হামলার সময় তিনি (গভর্নর) সেখানে ছিলেন না।

তিনি আরও বলেন, ‘সংবাদমাধ্যমে তার কার্যকলাপ নিশ্চিতভাবেই রুশ সৈন্যদের উৎসাহ বৃদ্ধিতে সাহায্য করছে না। তাই তার (কার্যালয়ের) ওপর হামলা হয়েছে বলে আমি মনে করি।’

শেয়ার

পাঠকের মতামত

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...