
পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা মিডল্যান্ড ব্যাংক লিমিটেডর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু আগামী ১৬ ফেব্রুয়ারি। চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৯তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।
জানা গেছে, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে।পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিওর ব্যয় নির্বাহ করবে।
কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকায়। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংক প্রত্যেক পরিচালককে আলাদাভাবে ২ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে। এছাড়াও তালিকাভুক্তির পূর্বে কমিশনের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুসারে স্বাধীন পরিচালক নিয়োগের শর্ত প্রদান করা হয়।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ২শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ
- ৩ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৪সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ৫বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ৭কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৯দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ১০ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- ১গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৪‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৫৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৬যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৭জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ১০হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর





পাঠকের মতামত