
চলমান গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচীতে নাজিরপুর সহ পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ রোববার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, সম্প্রতি তেল গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যদিও সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর চলাকালে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা, চাইনিজ কুড়াল, জিআই পাইপ সহ দেশীয় অস্ত্র দিয়ে নাজিরপুরে সমাবেশে হামলা করে। এতে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। পুলিশ তাদের উপরে হামলার ঘটনায় নিরপেক্ষ ভূমিকা পালন করে। এর পরপরই নাজিরপুরের শতাধিক নেতাকর্মীকে নামীয় এবং আরো প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে অজ্ঞাত আসামী করে মামলা দেয়া হয়েছে। এর আগে নেছারাবাদ উপজেলাতে বিএনপি শঅন্তিপূর্ণ সমাবেশ করতে গেলে সেখানকার স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায় সেখানেও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মীরা আহত হয়। এছাড়াও মঠবাড়িয়া উপজেলায় ও ইন্দুরকানী উপজেলাতেও বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। প্রত্যেক জায়গাতেই আওয়ামী বাহিনীর হামলার সময় পুলিশ নিরপেক্ষ ছিলো এবং পরবর্তীতে পুলিশ থানায় কোন মামলা নেয়না। শান্তিপূর্ণ পিরোজপুরে বারবার বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী বাহিনীর স্বশস্ত্র হামলার প্রতিবাদ জানাই। নাজিরপুরে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই এবং নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আবুল কালাম আকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ। এসময় প্রিন্ট ও ইলেক্টোনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন পিরোজপুর শান্তির জনপদ এখানে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। হঠাৎ করে বিএনপির শান্তিপূর্ণ কেন্দ্রিয় কর্মসূচীতে বিভিন্ন উপজেলায় আওয়ামীসন্ত্রাসী বাহিনী দ্বারা হামলার ঘটনা ঘটতেছে। নাজিরপুরে কয়েক শতাধিক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে নাজিরপুরের বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান। বারবার অন্যায় ভাবে হামলা করে মিথ্যা মামলা দিয়ে পিরোজপুরের বিএনপি নেতাকর্মীদের প্রতিহত করতে চাইলে পাল্টা জবাব দেয়া হবে।
- ১ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ২আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৩মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৪কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৫মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৬জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৭রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ১০ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৩ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৪খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৫মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৬বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত