প্রকাশিত: মার্চ ২৭, ২০২২ ১০:৫০ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় বাটিকামারী ইউনিয়নের চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ আকরাম জাফর ফকির (৭২) নিহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুর মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া নিহত হবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহতে পরিবার জানায়, মুকসুদপুর থেকে স্বাধীনতা দিবসের একটি আলোচনা সভা শেষে মোটর সাইকেল যোগে নিজ বাড়ী বাটিকামারীতে ফিরছিলেন।

এসময় মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মারাত্মকআহত হন।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত শাহ আকরাম জাফর ফকির বাটিকামারী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে দীর্ঘ পদচারণা এবং অবদান রেখেছেন তিনি।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

 

শেয়ার

পাঠকের মতামত

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...