
মুন্সীগঞ্জে মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে প্রায় ১২০০ ছাত্রীর অংশগ্রহণে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা পরিষদ মুন্সীগঞ্জের প্রধান নির্বাহী অফিসার নাজমনুর নাহার, জেলা কমান্ড্যান্ট, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমা নাসরিন, স্কয়ার হসপিটালের আএএমও ডা. সিনথিয়া খানম অর্নি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন,পরিকল্পিত পদক্ষেপ সাফল্য এনে দিবে।
তিনি মেয়েদেরকে উপদেশ দিয়ে বলেন, মেয়েদের পড়াশুনা করতে হবে, পরিপাটি হতে হবে। মেয়েদের হতে হবে আত্মমর্যাদাবান। কারন একটি শাড়ির জন্য, একটি ব্যাগের জন্য যখন কারো অপেক্ষায় থাকতে হবে , তখন আত্মমর্যাদা আর থাকে না। ছোটবেলায় কিছু প্ল্যান, কিছু স্বপ্নের অভাবে অনেকে বেশি দূর যেতে পারেনি। এজন্য মেয়েদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হতে হবে। ক্যারিয়ার নিয়ে প্ল্যান করতে হবে, পরিকল্পিত পদেক্ষপ সাফল্য এনে দিবে। মুন্সীগঞ্জে মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠানে এসব কথা বলেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
তিনি আরও বলেন, আমাদের সময় অনেকের নিজের পড়ার টেবিল ছিলো না। আমার দুই কাজিনের জন্য একটা পড়ার টেবিল ছিল, আমি বিছানায় বসে পড়তাম। এক সময় স্বপ দেখেছি ক্যাডেট স্কুলে পড়ার। সেজন্য যথেষ্ট চেষ্টা করেছিলাম, সে চেষ্টায় অবশেষে ভর্তি হতেও পেরেছিলাম। তাই সবকিছুর জন্য চেষ্টা করতে হবে। তবেই ক্যারিয়ার গঠন হবে। আমাদের বাবা-মায়ের প্রতি যত্নের কথা যদি বলি, তবেও ভালো ক্যারিয়ার প্রয়োজন। বাবার ঔষধ পাঠানোর জন্য কারো কাছে চাইতে হবে। সেটা কারোই ভালো লাগবে না। তাই ক্যারিয়ার গঠন করে আত্মনির্ভরশীল হতে হবে।
এসময় অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘অনেক মেয়ে পড়াশোনার মাঝপথে পারিবারিক বা ব্যক্তিগত কারণে ছিটকে পড়ে।’
মারুফা আক্তার বলেন, ‘আত্মবিশ্বাসের ঘাটতির কারণে মেয়েরা অনেক সময় এগোতে পারে না।’
শামীমা নাসরিন বলেন, ‘সফল নারীদের জীবনী মেয়েদের জন্য বড় অনুপ্রেরণা।’
ডা: সিনথিয়া খানম অর্নি বলেন, ‘কঠোর পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কলেজের অধ্যক্ষ বলেন, ‘মেয়েরা বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফল করছে। কিন্তু পারিবারিক সাপোর্টের অভাবে অনেকে পিছিয়ে যায়। এ ধরনের সেমিনার মেয়েদের ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
বিএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত