প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২ ১১:১০ এএম

বিমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আবেদন শুরু হবে আগামী ১১ মে থেকে। কোম্পানীটির আইপিও সাবস্ক্রিপশন চলবে আগামী ১৮ মে পর্যন্ত। কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমা খাতের এই কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) বিএসইসির ৮১৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে করে পুঁজিবাজার থেকে ১৬ কোটি উত্তোলন করবে বিমা খাতের এই প্রতিষ্ঠানটি। আইপিওর র মাধ্যমে উত্তোলিত টাকা পুঁজিবাজারে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে কোম্পানীটি।

কোম্পানির প্রসপেক্টাস অনুসারে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। আইপিওর আগে অর্থাৎ বর্তমান এই কোম্পানির শেয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ। আইপিওর পরবর্তী কোম্পানির শেয়ার সংখ্যা হবে ৪ কোটি।

কোম্পানির প্রসপেক্টাস অনুসারে, ৩১ মার্চ ২০২১ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ১৬ টাকা ৪১ পয়সা। ২০২০ সালে ছিল ২৬ টাকা ৪ পয়সা। তার আগের বছর ২০১৯ সাল ছিল ২৮ টাকা ৫৭ পয়সা।

৩১ মার্চ ২০২১ সালের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ সালে ইপিএস ছিল ৯৫ পয়সা। ২০১৯ সালে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ৬০ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, ইউসিবি ইনভেস্টমেন্ট ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পাটর্নার ইনভেস্টমেন্ট লিমিডেট।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ...