
মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের অফিস থেকে উত্তেজিত জনতার উপর ২ রাউন্ড গুলি বর্ষণের ঘটনায় যুবলীগ সভাপতি মোশারেফ হোসেনকে থানায় নিয়ে যায় গাংনী থানা পুলিশ। গাংনী থানার অফিসার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এসময় মোশাররফ হোসেনকে থানায় নেন।
ঘটনার তীব্র নিন্দা ও তাকে আটকের দাবীতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক সাময়িক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
জানা গেছে, আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক ছাত্রীলীগ নেতা ইসমাইল হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ মজিরুল ইসলাম গাংনী উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে মেহেরপুর প্রেস কনফারেন্স করেন।
এর প্রতিবাদে সন্ধ্যার পর কিছু আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রীলীগের নেতা কর্মী মোশাররফ হোসেনের উপজেলা যুবলীগের অফিসে এসে তাকে বাইরে আনার চেষ্টা করেন। এসময় মোশাররফ হোসেন তার কার্যালয়ের ভিতরে অবরুব্ধ হয়ে পড়েন।
পরে বিক্ষুব্ধ লোকজন বাইরে থেকে ইটপাটকেল ছোঁড়ে। এসময় মোশাররফ হোসেন ভিতর থেকে পরপর দুই রাউন্ড গুলি করেন।
গুলি করার ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন। পরে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখ থেকে মোশারেফ হোসেন কে উদ্ধার করে থানায় নেন।
পরে মেহেরপুর সহকারী পুলিশ সুপার সার্কেল অপু সরোয়ারসহ পুলিশ ও র্যাব -৬ এর কয়েকটি দল উপজেলা শহরে আসেন।
এদিকে মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মখলেচুর রহমান মুকুল, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজগর, যুবলীগ নেতা আল ফারুক, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাবেক ছাত্রীলীগ নেতা আনিসুজ্জামান লুইচ, জেলা ছাত্রীলীগৈর সাবেক সহ সভাপতি সাইফুজ্জামান শিপুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
তিনি বলেন, দূর্ণীতিবাজ মোশাররফ হোসেন একাধিকবার গাংনী বাজারে গুলি বর্ষণ করে এলাকায় ভীতি তৈরী করেছে। তার নেতৃত্বে গাংনী বাজারে এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি করে আসছেন। তার বিরুদ্ধে ১১ টি মামলায় আদালতের পরোয়ানা আছে উল্লেখ করে তিনি বলেন, মোশাররফ হোসেনকে গ্রেফতার ও তার পিস্তলের লাইসেন্স বাতিলের দাবী করেন এবং গুলির ঘটনায় তার দৃষ্টান্ত শাস্তির দাবী করেন।
মোশাররফ হোসেনকে শাস্তির আওতায় না আনলে আগামীকাল মঙ্গলবার ১০ হাজার লোকের সমাগম করে প্রতিবাদ, বুধবারে গাংনীতে হরতালের কর্মসূচী দেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেছেন ,মোশাররফ হোসেনকে তার নিরাপত্তার জন্য থানায় নেয়া হয়েছে। পরে ছেড়ে দেওয়া হয়।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত