প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২ ১:৩১ পিএম
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মেহেরপুরে গাংনীতে সবজির দাম বেড়েছে।
রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাসের শুরু হয়েছে । অথচ একদিন আগেই বেড়ে গেছে কাঁচা সবজিসহ নিত্যপণ্যের দাম। কিছু সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। পবিত্র রমজান মাস শুরুর আগে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
গাংনী উপজেলা শহরসহ বিভিন্ন সবজি বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, যা গতকাল ছিল ৩০ টাকা থেকে ৪০ টাকা দর। এছাড়াও শসা কেজি ৭০-৮০ টাকা, গতকাল যা ছিল ৬০ টাকা। পটল ৮০ টাকা কেজি,কাঁচা মরিচ ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির দাম কেজি প্রতি ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে কিছু কিছু সবজির দাম। এছাড়াও মাছ ও মাংসের দাম বৃদ্ধি পেয়েছে।
সবজিসহ খাদ্যদ্রব্য আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি হয়েছে বলে খুচরা ব্যবসায়ীরা জানান। উর্ধ্বতন কর্তৃপক্ষ বাজার মনিটরিং করলেই সবজিসহ অন্যান্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ আসবে বলে ক্রেতা-সাধারণরা জানান।
শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...