
মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি বাজারের একটি ভাড়া বাসা থেকে রওশানারা খাতুন (৩০) নামের এক সেনা সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রওশানারা মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের খলিলুর রহমানের মেয়ে ও একই গ্রামের বদর উদ্দীনের ছেলে সেনা সদস্য মিঠু হোসেনের স্ত্রী।
রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল মরদেহ উদ্ধার করেছে ।
নিহতের স্বজনদের দাবি রওশনারাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার স্বামী সেনা সদস্য মিঠু। এ ঘটনায় নিহতের স্বজনরা স্বামী মিঠুকে আটক ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয়রা জানান,রওশনারা আমঝুপি বাজারের কারিগর পাড়ার আনসারের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্লাটে ভাড়ায় থাকতো।
রওশানারার মা আমিনা খাতুন জানান, মিঠুর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় আমার মেয়েকে মিঠু প্রায়ই মারধর করতো। প্রতিনিয়ত সে মোবাইল ফোনে কথা বলাতে নিষেধ করতো রওশানারা । ৮ দিন আগে রওশনারার স্বামী সেনা সদস্য মিঠু ছুটিতে বাড়িতে এসে আজকেই ছুটি শেষ করে কর্মস্থলে ফেরার কথা ।
তবে সকালের দিকে মিঠু তার স্ত্রীর পাশে বসে কান্না কান্নাকাটি করলেও রওশানারার বাবার পরিবারের লোকজন আসার সাথে সাথে ছেলেকে নিয়ে পালিয়ে যায়।
নিহতের পিতা খলিলুর রহমান অভিযোগ করেন, মিঠু আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করে আসছে। আমার মেয়ে প্রায় দিনেই ফোন দিয়ে তার উপর অকথ্য নির্যাতনের কথা বলেছে আমাদের। আমার জামাই মোবাইলফোনে পরকীয়া প্রেম করে বলে জানিয়েছিল মেয়ে। রওশানা তার স্বামী মিঠুকে পরকীয়া প্রেম করতে নিষেধ করাই মারধর করতো সে।
রওশানারার বড় চাচা আব্দুল গনি অভিযোগ করেন, মিঠু ও রওশানার সম্পর্ক করে বিয়ে করাই মিঠুর পরিবারের লোকজন মেনে নেয়নি। তারা বলতো আজ হউক আর দশ বছর পর হোক রওশানারাকে ছাড়িয়ে দেবে। মেয়েটি মৃত্যুর ভয়ে প্রায় কাতর থাকতো। তাকে মেরে ফেলা হবে বলেও সে আভাস দিয়েছে। এ ঘটনায় মিঠুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন রওশানারার পরিবারের লোকজন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, রওশানারার পরিবারের লোকজনের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে তার মরদেহ।
- ১
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৪আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৫ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৬হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৭পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৮কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৯জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ১০রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত