প্রকাশিত: মার্চ ২৫, ২০২২ ১২:৫৯ পিএম

মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ছেনারুল ও জাহিদুল নামের দুই ব্যক্তির মারাত্মক আহত হয়েছেন। আহতদের একজনকে রাজশাহী এবং অপরজনকে কুষ্টিয়া রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ মার্চ) রাতে মেহেরপুর সদর উপজেলা চকশ্যামনগর কবরস্থানের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ছেনারুল চকশ্যামনগর গ্রামের গোলাম হোসেনের ছেলে এবং জাহিদুল নিগার হোসেনের ছেলে।

জানা গেছে ঘটনার সময় আহত ছেনারুল ও জাহিদুল মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি যাবার পথে চকশ্যামনগর কবরস্থানের কাছে বিপরীতগামী মাটি বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই মারাত্মক আহত হন।

তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছেনারুলকে রাজশাহী এবং জাহিদুলকে কুষ্টিয়া রেফার্ড করেন।আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...