
মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার অনুমতি দিয়ে ঘোষণা দেওয়ার পরও পিছু হটেছে আফগানিস্তানের তালেবান সরকার। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে। এর মাঝে বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের কাজ আটকে দিয়েছে তারা।
বিশ্বব্যাংক কর্তৃপক্ষ বলছে, মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়া নিষিদ্ধ করা উদ্বেগজনক। তালেবান সরকারের এ সিদ্ধান্তের কারণে ছয়শ মিলিয়ন ডলারের প্রকল্পের কাজ আটকে দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের জীবিকা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে আফগানিস্তানে পুনরায় অবকাঠামো নির্মাণের ট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) আওতায় জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করার কথা বিশ্ব ব্যাংকের। কিন্তু ব্যাংকের শর্ত আছে যে, আফগান নারীদের ক্ষেত্রেও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
তারা আরও জানিয়েছে, চারটি প্রকল্প অনুমোদনের জন্য এআরটিএফ দাতাদের কাছে উপস্থাপন করা হবে। তবে যখন বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অংশীদাররা পরিস্থিতি সম্পর্কে আরও ভালভাবে অবগত হতে পারে এবং প্রকল্পগুলোর লক্ষ্য পূরণ হবে এমন আস্থা থাকে।
বুধবার (২৩ মার্চ) তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে।
আফগান সরকারের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে কাতারের রাজধানী দোহায় বৈঠকের পরিকল্পনা বাতিল করেছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, মেয়েদের মাধ্যমিকের স্কুলে যেতে না দেওয়া, তালেবানের এমন সিদ্ধান্তে যারা মর্মাহত হয়েছেন তাদের সমবেদনা জানানো হচ্ছে এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।
গত ১ মার্চ বিশ্ব ব্যাংকের নির্বাহী বোর্ডে জরুরিভিত্তিতে এআরটিএফ ফান্ডে ১ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। এই অর্থ ব্যবহৃত হওয়ার কথা জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মাধ্যমে দেশটির মানুষের প্রয়োজনীয় খাতগুলোর উন্নয়নে। তবে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ এবং একই সঙ্গে তালেবানের ক্ষমতাগ্রহণের পর থেকেই এআরটিএফের অর্থ আটকে আছে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৪খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৮তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৯জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত