
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ চুরি হওয়া ১টি মোটরসাইকেলও উদ্ধার করেছে।
গত শনিবার ঠাকুরগাঁও সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মো. আলম ওরফে আলো (২৭) ও মো. মাসুদ ইসলাম তাসিন (২২)। সদর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির জানান, গত শুক্রবার রাতে পৌর শহরের ডে-নাইট ক্লিনিকে অপারেশনের জন্য যান ডা. হামিদুর রহমান। ক্লিনিকের নীচ থেকে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়। নীচে নেমে দেখেন তার মটরসাইকেলটি নেই। তিনি তাৎক্ষনিক বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ শহরের আশপাশের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায়।
এ অবস্থায় সদর উপজেলার মন্দিরপাড়া গোবিন্দনগর ইক্ষু খামার এলাকায় সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। এই চেকপোস্টে চুরি যাওয়া মোটরসাইকেলটিসহ পৌর শহরের মুসলিম নগর মহল্লার মো. আব্বাস আলীর ছেলে মো. আলম ওরফে আলো ও পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার মো. মোজাহারুল ইসলামের ছেলে মো. মাসুদ ইসলাম তাসিনকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃত ২ জনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এর মধ্যে আলম ওরফে আলোর বিরুদ্ধে ইতিপূর্বে ৭টি এবং মাসুদ ইসলাম তাসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। গত শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত