প্রকাশিত: জুন ৯, ২০২৪ ৯:৫৫ পিএম

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠান হয়। এসময় তার সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

এর মধ্য দিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অন্যান্য কীর্তি গড়লেন মোদি। এর আগে সাবেক কংগ্রেস নেতা জওহর লাল নেহরু এই কৃতিত্ব দেখান।

আগের দুইবার বিজেপিকে নিয়ে এককভাবে সরকার গঠন করেন মোদি। তবে এবার তাকে ‘এনডিএ’-কে নিয়ে জোট সরকার গঠন করতে হয়েছে। তার জোটের প্রধান দুই দল হলো তেলেগু দেশাম পার্টি (টিডিপি) এবং বিহারের জনতা দল (ইউনাইটেড)। দলগুলো সদ্যই শেষ হওয়া লোকসভার নির্বাচনে যথাক্রমে ১৬ এবং ১২টি আসনে জয় পেয়েছে। মোদিকে যা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাতে বড় ভূমিকা রেখেছে। ফলে শরিক দলগুলোকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন তিনি।

কে কে জায়গা পেলেন নতুন মন্ত্রিসভায়

বিজেপি নেতা অমিত শাহ এবং রাজনাথ সিং নতুন মন্ত্রিসভায় রয়েছেন। এছাড়া শিভরাজ সিং চৌহান, বসভরাজ বোম্মাই, সর্বনানন্দ সোনোওয়াল, মনোহর লাল খাত্তারের মতো সাবেক মুখ্যমন্ত্রীরা জায়গা পেয়েছেন।

জোট দলগুলোর মধ্যে টিডিপির রাম মোহন নাইডু, লালন সিং, সঞ্জয় ঝা, জেডি (ইউ)-এর রামনাথ ঠাকুর এবং লোক সংস্কৃতি পার্টির চিরাগ পাসওয়ানও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস একটি তালিকা প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসব নেতাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তাদের সবাই মন্ত্রী হবেন। তারা হলেন—

নামদলসংসদীয় এলাকা
কিঞ্জরাপু রাম মোহন নাইডু টিডিপিঅন্ধ্রপ্রদেশ শ্রীকাকুলাম
চন্দ্র শেখর পেমমাসানিটিডিপিঅন্ধ্রপ্রদেশ গুন্টুর
প্রতাপরাও যাদবশিবসেনামহারাষ্ট্র বুলধানা
রামনাথ ঠাকুরজেডি (ইউ)বিহার রাজ্যসভার সাংসদ
এইচ ডি কুমারস্বামীজেডি (এস)কর্ণাটক মান্ড্যা
অর্জুন রাম মেঘওয়ালবিজেপিরাজস্থান বিকানের
সর্বানন্দ সোনোয়ালবিজেপি আসাম ডিব্রুগড়
জিতন রাম মাঞ্জি হাম বিহার গয়া
সুরেশ গোপীবিজেপিকেরালা ত্রিশুর
হরদীপ সিং পুরীবিজেপিপাঞ্জাব
রবনীত সিং বিট্টুবিজেপি পাঞ্জাব
নিতিন গড়করিবিজেপিমহারাষ্ট্র নাগপুর
পীযূষ গোয়ালবিজেপিমহারাষ্ট্র মুম্বাই উত্তর
রামদাস আঠাওয়ালেRPI(A)মহারাষ্ট্র
রক্ষা খাদসেবিজেপিমহারাষ্ট্র রাভার
ধর্মেন্দ্র প্রধানবিজেপিওড়িশা সম্বলপুর
প্রহ্লাদ জোশীবিজেপিকর্ণাটক ধারওয়াদ
বান্দি সঞ্জয় কুমারবিজেপিতেলেঙ্গানা করিমনগর
হর্ষ মালহোত্রাবিজেপিদিল্লি পূর্ব দিল্লি
শ্রীপাদ নায়েকবিজেপিগোয়া উত্তর গোয়া
অজয় ​​তমতাবিজেপিউত্তরাখণ্ড আলমোড়া
এস জয়শঙ্করবিজেপিগুজরাট রাজ্যসভা
মনসুখ মান্ডাভিয়াবিজেপিগুজরাট পোরবন্দর
অশ্বিনী বৈষ্ণববিজেপিওড়িশা রাজ্যসভা
নির্মলা সীতারমনবিজেপিকর্ণাটক রাজ্যসভা
জিতেন্দ্র সিংবিজেপিজম্মু ও কাশ্মীর উধমপুর
শিবরাজ সিং চৌহানবিজেপিমধ্য প্রদেশ বিদিশা
চিরাগ পাসওয়ানএলজেপি (আরভি)বিহার হাজিপুর
রাজনাথ সিংবিজেপিউত্তরপ্রদেশ লখনৌ
জ্যোতিরাদিত্য সিন্ধিয়াবিজেপিমধ্য প্রদেশ গুনা
কিরেন রিজিজুবিজেপিঅরুণাচল প্রদেশ অরুণাচল পশ্চিম
গিরিরাজ সিংবিজেপিবিহার বেগুসরাই
জয়ন্ত চৌধুরীআরএলডিউত্তরপ্রদেশ রাজ্যসভা
আন্নামালাইবিজেপিতামিলনাড়ু
এমএল খাট্টারবিজেপিহরিয়ানা কারনাল
জি কিশান রেড্ডিবিজেপিতেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ
চন্দ্রশেখর চৌধুরী ঝাড়খণ্ড গিরিডিহ
জিতিন প্রসাদবিজেপিউত্তর প্রদেশ পিলিভীত
পঙ্কজ চৌধুরীবিজেপিউত্তরপ্রদেশ মহারাজগঞ্জ
বিএল ভার্মাJDUউত্তরপ্রদেশ
লালন সিংএডিবিহার মুঙ্গের
অনুপ্রিয়া প্যাটেলবিজেপিউত্তর প্রদেশ ঝাড়খণ্ড
অন্নপূর্ণা দেবীবিজেপিঝাড়খণ্ড কোডারমা
কমলজিৎ সেহরাওয়াতবিজেপিদিল্লি পশ্চিম দিল্লি
রাও ইন্দ্রজিৎ সিংবিজেপিহরিয়ানা গুরুগ্রাম
ভূপেন্দর যাদববিজেপিরাজস্থান রাজ্যসভা
সঞ্জয় শেঠবিজেপিঝাড়লান্ড রাঁচি
কৃষাণ পাল গুর্জারবিজেপিহরিয়ানা কৃষাণ পাল গুর্জর
শেয়ার

পাঠকের মতামত

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি

দিল্লিতে টানা এক মাস ধরে ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র ...