
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩০শে মার্চ) সন্ধ্যায় উপজেলার সিরাজনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক আব্দুল হান্নান, তিনি উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। অপর দুই নিহতের নাম-পরিচয় এখন ও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি উপজেলার সিরাজনগর এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
তবে এ ঘটনায় মাইক্রোবাসে থাকা কোনো যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। মাইক্রোবাস চালক নাঈমকে (২৫) আটক করেছে পুলিশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের মধ্যে দুই জনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আছে। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এনজে
- ১মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ২সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৫বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৬ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৭দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত