জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬ ৬:১৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক দুই অভিযানে মোট ১২৬ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার আরও ৭ জন আসামিসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ( ১৭ এপ্রিল) শ্রীমঙ্গল থানা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশি গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক কারবারি মোঃ রুবেল মিয়া (৩৫) কে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৯,৭০০ টাকা। একই সঙ্গে একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, ১৮ এপ্রিল ভোর পৌনে ৬টার দিকে শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোডের ১০ নম্বর চত্তরে চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসআই দিপংকর হালদারের নেতৃত্বে এ অভিযানে মোঃ ফরহাদ হোসেন (৩০) এবং আওলাদ ই রাসুল সৌরভ (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৮,১০০ টাকা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

এছাড়াও সিআর ওয়ারেন্টে ৪ জন, জিআর ওয়ারেন্টে ১ জন এবং ছিনতাইকারীসহ নিয়মিত মামলার আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...