প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০ ৭:৫০ এএম

আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) কনস্যুলার শাখাসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা চালু থাকবে। জরুরি প্রয়োজনে (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ সেপ্টেম্বর এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ও জরুরি সেবা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ অ্যাডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে। শিগগিরই জনসাধারণের জন্য আবার আমাদের সেবা আগের মতো দিতে পারব।

শেয়ার

পাঠকের মতামত

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি

দিল্লিতে টানা এক মাস ধরে ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র ...

ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অংশ হিসেবে  ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলা ...