
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত হ্রাসে ৩৫ বছর আগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটির (স্টার্ট) আওতায় আগামী ২৯ নভেম্বর থেকে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক ও সংলাপ শুরু হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত দ্বিপাক্ষিক কনসালটেটিভ কমিশনের বৈঠকের সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই অনুযায়ী, নির্ধারিত দিনে কায়রোতে ওই বৈঠক শুরু হচ্ছে না। পরবর্তী সূচি যথাসময়ে জানানো হবে।
স্টার্ট মূলত একটি কৌশলগত চুক্তি। ১৯৮৭ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটি। চুক্তির আওতায় পরাশক্তি দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্বকে ‘সম্ভাব্য বিপর্যয়’ থেকে রক্ষা করতে নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত হ্রাসে ঐকমত্যে পৌঁছায়।
এছাড়া নিজেদের ভাণ্ডারে কোন কোন ধরনের পরমাণু অস্ত্র রয়েছে— সেসব সম্পর্কে পরস্পরকে অবহিত করা ও পারমাণবিক অস্ত্রের মজুত পরিদর্শনের ব্যাপারটিও ছিল সেই চুক্তিতে।
১৯৮৭ সালে গর্বাচেভ ও রিগ্যানের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল, তার নাম ছিল স্টার্ট ওয়ান। পরে গত শতকের নব্বইয়ের দশক ও বর্তমান শতকের প্রথম দশকে এ সম্পর্কিত আরও কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের মধ্যে।
ষাটের দশকের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুরু হওয়া শীতল যুদ্ধের অবসানে স্টার্টের ভূমিকা ছিল গভীর ও ব্যাপক।প্রায় প্রতি বছরই এ চুক্তির আওতায় বৈঠক ও সংলাপ হয়ে আসছিল দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে।
কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালে তাতে ছেদ পড়ে। দু’বছর বন্ধ থাকার পর চলতি বছর ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মিশরের রাজধানী কায়রোতে হওয়ার কথা ছিল এই বৈঠক।
ঠিক কী কারণে এই সংলাপ স্থগিত করা হলো সে সম্পর্কে রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু বলা হয়নি। তবে মস্কোর মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা রুশ দৈনিক কম্মারসেন্টকে জানিয়েছেন, বৈঠক মূলতবি রাখার সিদ্ধান্তটি ছিল রাশিয়ার।
সূত্র : রয়টার্স
- ১‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ২জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৩গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ৫শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৬‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৭১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৮বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৪পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৯মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার





পাঠকের মতামত