
সৌদি আরবে সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ও তার সফর সঙ্গীরা ইতোমধ্যেই মদিনায় পৌঁছেছেন। শনিবার তিনি মসজিদে নববী পরিদর্শন করেন।
রোববার (২৪ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মদিনা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল-ফয়সাল ইমরান খানকে স্বাগত জানান।
এছাড়া মদিনার আঞ্চলিক কমান্ডার মেজর জেনারেল ফাহ্দ বিন সৌদ আল-জুহানি, আঞ্চলিক পুলিশ পরিচালক মেজর জেনারেল আব্দুল রহমান বিন আবদুল্লাহ আল-মাশহান, মদিনায় রাজকীয় প্রটোকল অফিসের মহাপরিচালক ইব্রাহিম বিন আবদুল্লাহ বেরিসহ অনেক বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
তিন দিনের সৌদি সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ইমরান খান। রাজধানী রিয়াদে ‘মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ সামিটে’ যোগ দিতে তিনি সৌদি সফর করছেন বলে এক বিবৃতিতে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার এবং প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা মালিক আমিন আসলাম প্রধানমন্ত্রী ইমরান খানের সফরসঙ্গী হয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের উদ্যোগ আয়োজিত এ ধরণের সম্মেলন মধ্যপ্রাচ্য অঞ্চলে এই প্রথম।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত