
৩০ বছরের পর অনেক নারীর মধ্যে কিডনির সমস্যা দেখা দিচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায় । কিডনি রোগের ঝুঁকি কমাতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে।
অনেক নারীই কিডনি রোগের ব্যাপারে সচেতন নন। অথচ প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে এ রোগ প্রতিরোধ সম্ভব। ভারতের ইউরোলজি বিশেষজ্ঞ ডা. আনন্দ ধারস্কার নারীদের কিডনি রোগের কারণ ও কিছু উপসর্গের কথা জানিয়েছেন।
কিডনিতে পাথর : অনেক সময় নারীদের কিডনিতে পাথর জমা হয়। হরমোনের পরিবর্তন, খাদ্যাভ্যাস এবং বংশগত কারণে এটা হতে পারে। কিডনিতে পাথর জমা হলে পিঠে বা পেটে প্রচণ্ড ব্যথা, প্রস্রাবে রক্ত এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে। প্রচুর পানি পান করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই): পুরুষের তুলনায় নারীদের মধ্যে ইউটিআই সংক্রমণ বেশি দেখা যায়। সময়মতো চিকিৎসা করানো না হলে তা কিডনিকে প্রভাবিত করতে পারে। মূত্রনালীতে ব্যাকটেরিয়া প্রবেশ করলে ইউটিআইয়ের সমস্যা দেখা দেয়। মূত্রনালীর সংক্রমণ হলে প্রস্রাবের সময় জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া, পেটে ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। কিডনির সংক্রমণ রোধ করতে এ সমস্যা নিরাময় প্রয়োজন। এজন্য চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেতে হবে।
পলিসিস্টিক কিডনি রোগ : ডা. ধারস্কারের মতে, পলিসিস্টিক কিডনি রোগ এমন একটি জেনেটিক ব্যাধি যার ফলে কিডনিতে অসংখ্য ছোট ছোট সিস্ট হয়। যদিও এ রোগ পুরুষ এবং নারী উভয়কেই প্রভাবিত করতে পারে, তবে গর্ভাবস্থায় নারীদের হরমোনের পরিবর্তনের ফলে এ ধরনের জটিলতা বাড়তে পারে। পলিসিস্টিক কিডনি রোগের উপসর্গগুলির মধ্যে পেটে ব্যথা, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে রক্ত এবং ঘন ঘন মূত্রনালীর সংক্রমণ উল্লেখযোগ্য। কিডনি ভালো রাখতে এবং এর সাথে সম্পর্কিত নানা জটিলতা প্রতিরোধে পলিসিস্টিক কিডনি রোগের লক্ষণ দেখা দিলেই সতর্ক হওয়া প্রয়োজন।
দীর্ঘস্থায়ী কিডনি রোগ : ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অটোইমিউন রোগসহ নানা কারণে দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি বাড়ে। হরমোনের পরিবর্তন এবং কিছু স্বাস্থ্যগত জটিলতার কারণে ৩০ বছরের পর নারীরা দীর্ঘস্থায়ী কিডনি রোগের উচ্চ ঝুঁকিতে থাকতে পারেন। কিডনির সুস্থ রাখতে এর পেছনের কারণ এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিডনি রোগের ঝুঁকির কারণগুলি কী কী?
ডা. ধারস্কার নারীদের মধ্যে কিডনি রোগ বাড়ার কয়েকটি কারণ উল্লেখ করেছেন। যেমন-
উচ্চ রক্তচাপ: ৩০ বছরের বেশি বয়সী নারীদের কিডনি রোগের সাধারণ ঝুঁকির কারণগুলির মধ্যে একটি হচ্ছে উচ্চ রক্তচাপ। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।
ডায়াবেটিস: উচ্চ রক্তচাপ ছাড়াও, ডায়াবেটিস কিডনি রোগের ঝুঁকির আরেকটি কারণ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনির রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
স্থূলতা: অতিরিক্ত ওজন কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং কিডনির কার্যকারিতা নষ্ট করে।
ডা. ধারস্কারের মতে, কিডনির স্বাস্থ্য ভালো রাখতে নারীদের স্বাস্থ্যকর জীবনধারাকে অগ্রাধিকার দেওয়া উচিত। এজন্য হাইড্রেটেড থাকা, সুষম খাদ্য খাওয়া, নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে যেকোনও কিডনির সমস্যা চিহ্নিত করা গেলে তা নিরাময় সম্ভব বলে জানিয়েছেন ডা. ধারস্কার।
- ১১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ২খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৭জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৮২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৯মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১০ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত