
চলমান বিপিএলে টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। তাদের ধারাবাহিক পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল অপরাজিত চ্যাম্পিয়ন হতে মাঠে নেমেছে সোহানরা। কিন্তু দুর্বার রাজশাহীর কাছে হোঁচট খায় দলটি। রাজশাহীর কাছে টানা দুই হারের পর রংপুরের কাছে চ্যালেঞ্জ ছিল প্লে-অফের আগে ছন্দে ফেরার।
সেই লক্ষ্যে নিজেদের ১১তম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা গ্রুপের দলটি। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে সোহানের দলটি। এই ম্যাচে চিটাগংয়ে কাছে উইকেটে হেরেছে রংপুর। এতে প্লে-অফে এক পা দিয়ে রাখল বন্দরনগরীর দলটি। পরের দুই ম্যাচের একটিতে জয় পেলে অথবা খুলনা তাদের এক ম্যাচ হারলেই প্লে-অফের টিকিট নিশ্চিত হবে চিটাগংয়ের।
বুধবার (২৯ জানুয়ারি) আগে ব্যাট করে চিটাগংকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। জবাব দিতে নেমে ১৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চিটাগং।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের ১২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লাহিরু মিলানথা। এদিন ইনিংস বড় করতে পারেননি গ্রাহাম ক্লার্কও। ১২ বলে ১৫ রান করে বোল্ড আউট হন তিনি।
তবে পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন মিথুন। কিন্তু ১৫ বলে ২০ রান করে আউট হন তিনি। এরপর বলে বলে বাউন্ডারি মেরে দলকে এগিয়ে নিতে থাকেন হায়দার আলী। তাকে যোগ্য সঙ্গ দেন ইমন। ৪৩ বলে ৪১ রান করে ১৬তম ওভারে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার।
এতে ২৪ বলে চিটাগং কিংসের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। ২ বলে ৮ রান করে রান আউট হন শামিম। তবে ১৮তম ওভারে চার বলে চার ছক্কা হাঁকিয়ে চিটাগংকে জয় উপহার দেন হায়দার আলী। ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটার।
রংপুরের হয়ে আকিভ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ৭ বলে শূন্য রান করে ফেরেন ওপেনার স্টিভেন টেইলর। ৮ বলে ৮ রান করে তাকে অনুসরণ করেন তিনে ব্যাট করতে আশা সাইফ হাসান। তবে রান তোলার চেষ্টা করেন সৌম্য সরকার।
তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ২৩ রান করেন এই ডান হাতি ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সোহানও। ২১ বলে ৯ রান করেন তিনি। এরপর ইরফান শুক্কুর ১ রান করে আউট হলে দলীয় ৬৮ রানে ৫ উইকেট হারায় রংপুর।
কিন্তু শেখ মাহেদীকে সঙ্গে নিয়ে রংপুর শিবিরের হাল ধরেন ইফতেখার আহমেদ। ৩৯ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত মাহেদীর ২০ বলে ২২ রান এবং ইফতেখারের ৪৬ বলের অপরাজিত ৬৫ রানে ভর করে ১৪৩ রানের লড়াকু পুঁজি পেল রংপুর।
চিটাগং কিংসের হয়ে দুই উইকেট শিকার করেন খালেদ আহমেদ। এ ছাড়াও শরিফুল ইসলাম ও শামিম হোসেন।
বিএইচ
- ১আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ২স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৩সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৪চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৫জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৮প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৯সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১০বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ





পাঠকের মতামত